1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
অস্ত্র ফেরত ও মামলা প্রত্যাহার নিয়ে একগুচ্ছ নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মূল্যস্ফীতি ফের ৯ শতাংশ ছাড়াল, এপ্রিলে দাঁড়াল ৯.০৪ শতাংশে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা অস্ত্র ফেরত ও মামলা প্রত্যাহার নিয়ে একগুচ্ছ নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবার ভাড়া বাড়ল লঞ্চের চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আন্দামান সাগরে ট্রলারডুবি, নিখোঁজ অন্তত ২৬৪ জন, শতাধিক বাংলাদেশির শঙ্কা জামালপুরে সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন উদ্বোধন পূর্ণ আবাসিক জাবিতে আবাসন সংকটে নতুন ব্যাচের ক্লাস শুরুতে বিলম্ব জুনের মধ্যে মাঠপর্যায়ের সব সেনা সদস্য ফিরবে ব্যারাকে দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালাম

অস্ত্র ফেরত ও মামলা প্রত্যাহার নিয়ে একগুচ্ছ নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ৬ মে, ২০২৬

জেলা প্রশাসকদের (ডিসি) আইন-শৃঙ্খলা রক্ষা, অস্ত্র উদ্ধার এবং মামলা যাচাই-বাছাই নিয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বৈধ অস্ত্র ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে, তবে বিতর্কিত লাইসেন্সের অস্ত্র ফেরত দেওয়া হবে না। একই সঙ্গে জমা না দেওয়া প্রায় ১০ হাজার অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর নির্দেশও দিয়েছেন তিনি।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব নির্দেশনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, নির্বাচনের আগে জমা নেওয়া বৈধ আগ্নেয়াস্ত্র মালিকদের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তবে সব অস্ত্র মালিক ফেরত পাবেন না। তিনি বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারির আগের লাইসেন্সধারীরা, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইস্যু হওয়া অস্ত্র এবং নীতিমালায় বৈধ হিসেবে টিকে থাকা অস্ত্রের মালিকরা অস্ত্র ফেরত পাবেন। তবে ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে রাজনৈতিক বিবেচনায় দেওয়া বিতর্কিত লাইসেন্সের অস্ত্র ফেরত দেওয়া হবে না।

একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়ে জমা না দেওয়া প্রায় ১০ হাজার অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে সেগুলো বাজেয়াপ্ত করার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা ‘গায়েবি’ ও ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের বিষয়েও নির্দেশনা দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জেলা পর্যায়ে গঠিত কমিটি এসব মামলা প্রত্যাহারের আবেদন যাচাই করবে। হত্যা, নারী নির্যাতন কিংবা মাদক মামলার মতো গুরুতর অপরাধের আড়ালেও যদি রাজনৈতিক প্রতিহিংসা থেকে মামলা হয়ে থাকে, তবে যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে সেগুলো প্রত্যাহারের জন্য আইন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে।

মন্ত্রী আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী আন্দোলনে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে সঠিক তালিকা প্রণয়ন এবং নিরপরাধ কেউ যাতে আসামি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ঈদুল আজহা সামনে রেখে মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে ডিসিদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কোরবানির পশুর চামড়া যেন সাত দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, সে জন্য পর্যাপ্ত লবণ সরবরাহের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই সাত দিনের মধ্যে চামড়া ঢাকায় প্রবেশ করবে না।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park