শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ার পথে বাংলাদেশ মেয়েরা
arif khanh
২৯ অগাস্ট ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভুটানের সঙ্গে ড্র করে শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ার পথে বাংলাদেশ মেয়েরা

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের ‘ডু অর ডাই’ ম্যাচে ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথম দেখায় ভুটানকে ৩-১ গোলে হারালেও থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজকের ম্যাচে জয়ের ধারায় থাকতে পারেনি লাল-সবুজরা। ফলে শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরুটা ছিল আশাব্যঞ্জক। ষষ্ঠ মিনিটেই পূর্ণিমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরায় স্বাগতিক ভুটান। বিরতিতে দুই দল ছিল সমতায়। দ্বিতীয়ার্ধে উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও আর কেউ গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ ও ভুটান।

এই ড্রয়ের ফলে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। অপরদিকে এখনো অপরাজিত ভারত চার ম্যাচে চার জয় নিয়ে ১২ পয়েন্টে শীর্ষে। নেপালের সংগ্রহ ৩ পয়েন্ট, আর ভুটান আজকের ম্যাচে প্রথম পয়েন্ট পেল।

এখন বাংলাদেশের সামনে শিরোপার সমীকরণ কঠিন। রাউন্ড রবিন লিগের ফিরতি ম্যাচে লাল-সবুজদের রোববার মুখোমুখি হতে হবে শক্তিশালী ভারতের। তবে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশের আগে চাই ভারত নেপালের কাছে হেরে যাক। অন্যথায় রানার্সআপ হওয়াই হবে বাংলাদেশের ভাগ্যে।

চার দলের এই আসর অনুষ্ঠিত হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। সমান পয়েন্ট হলে আগে মুখোমুখি লড়াই বিবেচনায় নেওয়া হবে, প্রয়োজনে টাইব্রেকারেই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিল উপজেলা ছাএদলের পদেপার্থী রনি মিঝি জামায়াতের পক্ষ নিয়ে ইউনিয়ন ছাএদলের সভাপতির উপর অতর্কিত হামলা

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্ক অবস্থানসহ নজরদারি বৃদ্ধিকরণ

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত

লাকসামে তিন স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ অটোরিকশা চালককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড প্রদান

রামিসা হত্যা মামলার শুনানির দিন ধার্য ১ জুন

জাবিতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুনায়েদ, সম্পাদক মিজান

১০

একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু, হামে মৃতের সংখ্যা বেড়ে ৫২৮

১১

রামিসা হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জশিট

১২

কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট দাম বেশি হিমশিম খাচ্ছেন প্রবাসীরা

১৩

কুমিল্লার লাকসাম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের বিরুদ্ধে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

১৫

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা আজ, বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার

১৬

ট্রাইব্যুনালের মামলা চলমান অবস্থায় অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত না: চিফ প্রসিকিউটর

১৭

রণদীপের ছেড়ে দেওয়া চরিত্রে বাজিমাত অক্ষয় খান্নার

১৮

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক

১৯

পশ্চিম তল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার, এলাকায় তীব্র ক্ষোভ

২০