1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পবিত্র আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ওপর ইসরাইলি হামলা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

পবিত্র আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ওপর ইসরাইলি হামলা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণের কাছে পবিত্র ঈদুল ফিতর-এর নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। শুক্রবার সংঘটিত এ ঘটনার তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera।

প্রতিবেদনে বলা হয়, ঈদের নামাজ আদায়ে বাধা দেয় ইসরাইলি নিরাপত্তা বাহিনী। একপর্যায়ে সেখানে জড়ো হওয়া মুসল্লিদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করা হয় এবং লাঠিচার্জসহ বিভিন্নভাবে হামলা চালানো হয়।

চোখে পড়া ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে নামাজে অংশ নিতে আসা সাধারণ মুসল্লিদের মধ্যে। এতে নারী, শিশু ও বয়স্কদের মধ্যে ভীতি সৃষ্টি হয়।

এদিকে ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে আগে থেকেই আল-আকসা মসজিদ বন্ধ করে রেখেছে ইসরাইলি কর্তৃপক্ষ। এমন পরিস্থিতির মধ্যেই ঈদের দিন মুসল্লিদের ওপর হামলার এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে মুসলিম বিশ্বে।

ঘটনার পর আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park