1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত। – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত।

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ সোমবার, ১৫ আগস্ট, ২০২২

জামালপুর প্রতিনিধি>জামালপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী আয়োজন করা হয়েছে।

সোমবার সকালে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন,জেলা প্রশাসক শ্রাবস্তী রায়,পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমূখ। 

এছাড়াও জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন, জামালপুর প্রেসক্লাব,সেক্টর কমান্ডারস ফোরাম, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এর আগে সুর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত জাতীয় পাতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। 

এইদিনে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মৃত্যুবরণকারী আওয়ামী লীগের নেতা-কর্মীদের  বিদেহী আত্মার মাগফেরাত করে দোয়া প্রার্থনা করা হয়েছে । জেলার বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানে   ছোট ছেলে মেয়েদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো সারা জেলায় প্রতিটি ইউনিয়নের ওয়াড় পর্যায়  দরিদ্রদের মাঝে খাবার বিতরণের আয়োজন করেছেন। জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন আওয়ামীলীগ আলোচনা সভা, নয়টি ওয়াড়ে মানুষের মাঝে খাদ্য বিতরণসহ নানা কর্মসূচির মধ‍্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও শোকদিবস পালিত হয়েছে।

বেড়াপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে ছাত্র ছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ‍্যালয়ে বিজয়ীদের মাঝে  পুুরুস্কার বিতরণ করেন আওয়ামীলীগের সুনামধন‍্য সদস্য ইন্জি, কামাল হোসেন প্রমূখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park