চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে শুরু হচ্ছে আম সংগ্রহ, চলবে ৩১ জুলাই পর্যন্ত – দৈনিক দেশেরকথা
চিত্তরঞ্জন সাহা চিতু
১১ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে শুরু হচ্ছে আম সংগ্রহ, চলবে ৩১ জুলাই পর্যন্ত

চুয়াডাঙ্গা জেলায় আম সংগ্রহের ক্যালেন্ডার তৈরির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক লুৎফুর নাহার। এসময় তিনি এ বছর জেলার আম সংগ্রহের সময়কাল ঘোষণা করেন।

জেলা প্রশাসক বলেন, এ বছর চুয়াডাঙ্গার আম সংগ্রহের সময়কাল নির্ধারণ করা হয়েছে। এই সময়কাল অনুসারে আঁটি, গুটি আম, বোম্বাই, খিরসাপাত ও গোপালভোগ ১৩ মে থেকে সংগ্রহ শুরু করা হবে। হিমসাগর আম ২০ মে থেকে সংগ্রহ শুরু করা হবে। ল্যাংড়া ২৫ মে থেকে, আম্রপালি ৫ জুন এবং ফজলি ১৫ জুন, হাড়িভাঙ্গা ২০ জুন, আশ্বিনা ও ৩০ জুন, কাটিমন ৫ জুলাই, গৌড়মতি ৩১ জুলাই।

তিনি আরও বলেন, এই সময়সূচি অনুসারে অবশ্যই আম সংগ্রহ করতে হবে। এই সময়সূচির আগে বাণিজ্যিকভাবে যদি আম সংগ্রহ করা হয়, তাহলে আইনগতভাবে আমরা কঠোর ব্যবস্থা নেব। নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। আম পাকানোর জন্য কোনোপ্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার করা যাবে না। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আম পাকানো ও সংরক্ষণও করতে হবে, অথবা কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতে হবে। অবৈধ উপায়ে আম সংরক্ষণ করলে ভোক্তা অধিকার থেকে আমরা কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করব।

এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়, জেলা কৃষি মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান, আম ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, জেলার বিভিন্ন আম বাগানের মালিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকেরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিল উপজেলা ছাএদলের পদেপার্থী রনি মিঝি জামায়াতের পক্ষ নিয়ে ইউনিয়ন ছাএদলের সভাপতির উপর অতর্কিত হামলা

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্ক অবস্থানসহ নজরদারি বৃদ্ধিকরণ

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত

লাকসামে তিন স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ অটোরিকশা চালককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড প্রদান

রামিসা হত্যা মামলার শুনানির দিন ধার্য ১ জুন

জাবিতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুনায়েদ, সম্পাদক মিজান

১০

একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু, হামে মৃতের সংখ্যা বেড়ে ৫২৮

১১

রামিসা হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জশিট

১২

কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট দাম বেশি হিমশিম খাচ্ছেন প্রবাসীরা

১৩

কুমিল্লার লাকসাম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের বিরুদ্ধে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

১৫

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা আজ, বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার

১৬

ট্রাইব্যুনালের মামলা চলমান অবস্থায় অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত না: চিফ প্রসিকিউটর

১৭

রণদীপের ছেড়ে দেওয়া চরিত্রে বাজিমাত অক্ষয় খান্নার

১৮

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক

১৯

পশ্চিম তল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার, এলাকায় তীব্র ক্ষোভ

২০