1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

চাটখিলে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা ও নতুন সদস্যেদের অভিষেক 

মোঃ মনির হোসেন
  • প্রকাশ বুধবার, ১২ অক্টোবর, ২০২২

উৎসব মুখর পরিবেশে নতুন সদস্যদের বরন করে নিলেন সাংবাদিকদের প্রানের সংগঠন চাটখিল উপজেলা প্রেসক্লাব।নোয়াখালীর চাটখিল উপজেলায় দায়িত্বরত ইলেকট্রনিক ও প্রিন্ট  মিডিয়ার সাংবাদিকদের সংগঠন চাটখিল উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় চাটখিল কামিল মাদ্রাসা মার্কেটের ৩য় তলায় ১১ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কাননের সঞ্চালনায় ধারাবাহিক ভাবে মাসিক মিটিং,অফিস খরচ,গুণিজন সন্মাননা সহ তিন জন উদীয়মান নতুন সদস্যকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করেন চাটখিল উপজেলা প্রেসক্লাব।

নতুন সদস্য পদ প্রাপ্তরা হলেন দৈনিক আমাদের সময় পত্রিকার চাটখিল প্রতিনিধি মেহেদী হাছান, দৈনিক সকালের সময় পত্রিকার মোঃ ইসমাইল হোসেন সজীব এবং দৈনিক জনতার অমলেশ ভট্টাচার্য পলাশ। 

সাধারণ সভায় আরে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী, আনিস আহাম্মেদ হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজ খান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম হাসান, ক্রিয়া সম্পাদক মাহবুর আলম, দপ্তর সম্পাদক হিরন আলী সহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সকল সদস্য বৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park