1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কুমিল্লার লালমাই নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে বাক-বিতন্ডা, অবশেষে বাবার হাতে মাদাকাসক্ত ছেলে খুন – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে ডাকাতির ঘটনায় দলের সর্দার গ্রেফতার কুমিল্লার লালমাই নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে বাক-বিতন্ডা, অবশেষে বাবার হাতে মাদাকাসক্ত ছেলে খুন নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রাম মাঠ দিবস অনুষ্ঠিত বন্দরে এমআর ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা, পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতরে ডাকসু নেতার ওপর হামলা নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ

কুমিল্লার লালমাই নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে বাক-বিতন্ডা, অবশেষে বাবার হাতে মাদাকাসক্ত ছেলে খুন

সৈয়দ মুজিবুর রহমান
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কুমিল্লার লালমাইয়ে মাদাকাসক্ত ছেলেকে নেশা করার জন্য টাকা না দেওয়ায় বাবার সঙ্গে ঝগড়া-বিবাদের জেরে বাবা ক্ষিপ্ত হয়ে ছেলেকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ মরদেহ উদ্ধার এবং এই ঘটনায় বাবাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার ভুলাইন (দক্ষিণ) ইউনিয়নের রামপুর (কাজী বাড়ি) গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের কাজী হিরন মিয়ার ছেলে কাজী মোহাম্মদ উল্লাহ (৪০) একজন মাদাকাসক্ত যুবক। মাদক সেবনের টাকা না থাকলে পরিবারের লোকজনের সঙ্গে অসদাচরণ এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এতে পরিবারের সবাই তাঁর ওপর ত্যাক্ত-বিরক্ত।

ঘটনারদিন দুপুরে মাদক সেবনকে কেন্দ্র করে বাবার সঙ্গে ছেলের তর্ক-বিতর্ক হয়। মাদাকাসক্ত ছেলে নেশার টাকার জন্য বাবাকে চাপ দেয়। এই নিয়ে বাবা ও ছেলের মধ্যে চরম বাক-বিতন্ডা হয়। বাক-বিতন্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিকেল পৌনে ৪টার দিকে বাবা এসব সহ্য করতে না পেরে ক্ষিপ্ত হয়ে একটি ধারালো ছুরি দিয়ে ছেলের গলায় আঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মাদাকাসক্ত ছেলে কাজী মোহাম্মদ উল্লাহ মারা যান।

এই ঘটনার পর নিহত ওই ছেলের বাবা কাজী হিরন মিয়া নিজেই মুঠোফোনের মাধ্যমে লালমাই থানায় সংবাদ দেন।

সংবাদ পেয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ভূশ্চি পুলিশ ফাঁড়ির তদন্তকেন্দ্রের ইনচার্জসহ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত বাবা কাজী হিরন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।

এই ব্যাপারে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park