1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

কিশোরগঞ্জে ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে মাসব্যাপী পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের উদ্বোধন

আনোয়ার হোসেন
  • প্রকাশ বুধবার, ৬ মে, ২০২৬

একটি বাস যোগ্য পৃথিবী তথা সমাজ গড়ে তুলতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে পরিবেশ দূষণমুক্ত করার নির্মিত্তে পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।এক যোগে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার  ক্যাম্পাস পরিচ্ছন্নতা  ক্যাম্পেইনের অংশ হিসেবে বুধবার (৬ মে) সকালে শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিকতার উদ্বোধন করা হয়।

কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ওউপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে ইউএনও’র পক্ষে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  আশরাফ-উজ-জামান সরকার। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন,শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক  বুলবুল আহমেদ,উপজেলা একাডেমিক সুপারভাইজার হাবিবুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ-জামান সরকার বলেন,শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় ভালো হলে চলবে না,ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতার বিষয়েও সচেতন হতে হবে। এছাড়াও তিনি প্রতিটি শিক্ষার্থীকে তাদের নিজস্ব শ্রেণিকক্ষ ও ওয়াশরুম নিজ দায়িত্বে পরিষ্কার রাখার আহ্বান জানান।

তিনি আরো বলেন, এই ক্যাম্পেইনের আওতায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক স্কুল,মাদ্রাসা মিলে ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যক্তিগত ও সামাজিক পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধ করা হবে।পরিশেষে উপস্থিত ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা  বিদ্যালয়ের ক্যাম্পাস পরিষ্কার-পরিছন্নতাসহ বৃক্ষরোপণ করেন। জানা গেছে,  প্রতিমাসের ৬ তারিখে কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের  সহযোগিতায় ও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে এ পরিছন্নতা কার্যক্রম বাস্তবায়িত হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park