1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
প্রেমিকার টানে বালিয়াডাঙ্গীতে ইতালির যুবক – দৈনিক দেশেরকথা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আনসারের সঙ্গে ধস্তাধস্তি: গাঁজাসহ বহিরাগত যুবক আটক চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে অবরুদ্ধ হাসনাত আবদুল্লাহ সৌদি আরবসহ ৫ আরব দেশের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করল ইরান আন্দামান সাগরে ট্রলারডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০ লাকসামে নববর্ষে ‘ সেইভ দ্য হিউম্যানিটি’র ব্যতিক্রমী আয়োজন টাঙ্গাইল-ময়মনসিংহ-সিলেটে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বিরোধী দলে ‘স্বৈরাচারের ভূত’ চেপে বসেছে: টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমান লাকসামে নানা আয়োজনে নববর্ষ-১৪৩৩  উদযাপন শিক্ষকদের উৎসব ভাতা ১০০ শতাংশে উন্নীত করার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী কৃষক কার্ড বিতরণ ও স্থলবন্দর পরিদর্শনে টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ 

প্রেমিকার টানে বালিয়াডাঙ্গীতে ইতালির যুবক

মোঃ ইলিয়াস আলী
  • প্রকাশ মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

প্রেমিকার টানে ইতালি থেকে ঠাকুরগাঁওয়ে এসে বিয়ে করেছেন ইতালিয়ান যুবক আলিসেন্ড্রা ছাছিয়া ছিয়ারোমোন্ডা।
সোমবার (২৫ জুলাই) রাতে সনাতন ধর্মের রীতি অনুসারে তিনি বিয়ে করেন। কনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর দিনমজুর মারকুস দাসের মেয়ে রত্না রানী দাস।

উপজেলার চাড়োল ইউপি চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
কনের বাবা মারকুস দাস বলেন, আমি গরীব মানুষ। ইতালি নাগরিক আমার বাড়িতে এসেছেন। প্রথমে বিষয়টি নিয়ে আতঙ্কিত হলেও এখন বেশ আনন্দ লাগছে। মনে হচ্ছে যোগ্যপাত্রে কন্যা দান করেছি।

কনে রত্না রানী দাস বলেন, আমাদের প্রেম বিয়েতে রূপ নিয়েছে। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমাদের জন্য আশির্বাদ করবেন।স্থানীয় কানু রায় বলেন, বিযেতে আমরা অনেক আনন্দ করেছি। বিদেশ থেকে কেউ এসে বিয়ের ঘটনা গ্রামে এই প্রথম।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন বলেন, ইতালিয়ান নাগরিক এসে বিয়ে করেছেন। আমরা শোনা মাত্রই সেখানে সার্বিক নিরাপত্তা দিয়েছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park