উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দে
মোরশেদ আহমেদ
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৩:১১
উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


 বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম ধামুরা এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার এসআই (নিঃ) এস. এম. তারেক আজিজের নেতৃত্বে এএসআই (নিঃ) আবদুল আলী, এএসআই (নিঃ) অন্তর আহমেদ এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা পশ্চিম ধামুরা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পশ্চিম ধামুরা গ্রামের আরশেদ হাওলাদারের পুত্র মো. আনিস হাওলাদার (৪০) এবং একই এলাকার মৃত শাহে আলম হাওলাদারের স্ত্রী হাফিজা বেগম (৪৫)


উজিরপুর মডেল থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।


উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান 'জিরো টলারেন্স'। সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।"


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য