সদরপুরের ইউনিয়ন পরিষদ নির্মানে আদালতের রায় বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

দে
সাখাওয়াত হোসেন
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৯
সদরপুরের  ইউনিয়ন পরিষদ নির্মানে আদালতের রায় বাস্তবায়নের দাবীতে মানববন্ধন


ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুরতলায় স্থাপনে আদালতের রায় বাস্ত বায়নের দাবীতে মানব বন্ধন পালন করেছে চরবিষ্ণপুর ইউনিয়নের জনগন।

সোমবার(৭সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এই মানব বন্ধন কর্মসুচী পালন করা হয়।


মানববন্ধন কর্মসুচীতে চরবিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, আমি ২০১৬ সালে চেয়ারম্যান নির্বাচীত হওয়ার পরে মোলামের ডাংগীর স্থানীয় লোকজনকে বলেছিলাম আপনারা পরিষদের কার্য্যালয়ের জন্য জায়গা দিলে এখানেই ইউনিয়ন পরিষদ কার্য্যালয় নির্মান করা হবে। কিন্ত তারা জায়গা না দেওয়ায় খেজুর তলায় মান্নান চৌধুরী জায়গা দেয়। সেখানে ইউপি কার্য্যালয় নির্মানের কার্য্যক্রম শুরু করতে চাইলে মোলামের ডাংগীর কয়েকজন ব্যাক্তি হাইকোর্টে মামলা করে। মামলায় খেজুরতলায় নির্মানের রায় পায়। পরিবর্তীতে রায়ের বিরুদ্ধে তারা আপিল করে, আপিলেও খেজুরতলায় রায় পায়। কিন্ত আদালতের রায় উপেক্ষা করে  মোলামের ডাংগীর কতিপয় ব্যাক্তি নির্মান কাজে বাধা দেওয়া সহ নানাবিধ সমস্যা তৈরী করছে। আমরা চাই চরবিষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্মানে আদালতের রায় বাস্তবায়ন করা হোক। 


মানববন্ধনে অন্যান্যের মাঝে আরো বক্তব্য প্রদান করেন চরবিষ্ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ বাচ্চু সেক, এম এ গফফার মিয়া, সাবেক সদস্য হুমায়ুন কবির, বিএনপি নেতা কিবরিয়া, রাশেদুল ইসলাম, বশির আহম্মেদ সহ ইউনিয়নের বিপুল সংখ্যক লোকজন মানববন্ধনে অংশগ্রহন করেন। 

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য