নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ছাত্রের মৃত্যু

দে
আল-আমিন হোসাইন
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২
নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ছাত্রের মৃত্যু


পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরের ফ্রিজের নিচে ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক বি, এস সি নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।



নিহত নরোত্তম মৃধা উপজেলার সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামের গৌতম মৃধার ছেলে। তিনি বি ,এস ,সি নার্সিং বিষয়ে বরিশালে পড়াশোনা করছিলেন।



নিহতের চাচাতো ভাই পার্থ মৃধা জানান, মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর ) সকাল সারে ১০ টার দিকে নরোত্তম মৃধা তাদের ঘরের ফ্রিজের নিচে ইঁদুরের মাটি সরানোর সময় অসাবধানতাবশত: ফ্রিজের লাইনের বিদ্যুতের তারের সাথে জরিয়ে পরলে তার পরিবারের লোকজন ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে দ্রুত নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।



নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল কৌশিক সাহা জানান, বিদ্যুৎস্পৃষ্ট ওই যুবককে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।



নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য