মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ইতিবাচক বাংলাদেশ-ভারত

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০
মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ইতিবাচক বাংলাদেশ-ভারত



বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে দুই দেশই ইতিবাচক বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলেও জানান তিনি।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন সড়কমন্ত্রী।


শেখ রবিউল আলম জানান, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে সহযোগিতার মাধ্যমে উভয় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও জোরদার করা যায়, সে বিষয়েও মতবিনিময় হয়েছে।


তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা, দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ের সহযোগিতা বাড়ানো এবং বিদ্যমান কিছু সমস্যা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে।


এদিকে, বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।


তিনি বলেন, বৈঠকে দুই দেশের সড়ক ও রেল যোগাযোগ আরও শক্তিশালী করা এবং ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নে ভারত কাজ করছে।


দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন এবং বাণিজ্যিক সম্পর্ক কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, মূলত এসব বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।


মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। ট্রেনটি চালু হলে দুই দেশের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্যিক কার্যক্রম আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য