হায়দরগঞ্জে মোল্লা বাড়ি জামে মসজিদ সড়কের সিসি ঢালাই উদ্বোধন

দে
আমিনুল ইসলাম সিয়াম
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৩:৪৬
হায়দরগঞ্জে মোল্লা বাড়ি জামে মসজিদ সড়কের সিসি ঢালাই উদ্বোধন

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভুঁইয়া হায়দরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ি জামে মসজিদ সড়কের নবনির্মিত সিসি ঢালাই সড়কের উদ্বোধন করেছেন।


সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জনাব জেড এম নাজমুল ইসলাম মিঠু।


এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ১নং উত্তর চরআবাবিল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুর রহমান মিষ্টার, ১নং উত্তর চরআবাবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম ঢালী, ১নং উত্তর চরআবাবিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাউছার আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়কটি সিসি ঢালাই হওয়ায় এলাকার মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। তারা দ্রুত সড়কটির কাজ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য