হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, সবাই ঢাকার

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৩:২৯
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, সবাই ঢাকার

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৬ জনে। একই সময়ে নতুন করে ৬৯১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা যাওয়া ৮১৬ জনের মধ্যে ৭২১ জন হামের উপসর্গ নিয়ে এবং পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর ৯৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৬১৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশে মোট ১ লাখ ২২ হাজার ৭৬৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ১৫ হাজার ২৭২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ৫ হাজার ২৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য