গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

দে
মো জহিরুল ইসলাম
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩
গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আবু সাঈদ কালাম, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম সাইয়ুম, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, উপজেলা গনঅধিকার পরিষদের সাবেক আহবায়ক মো. হাফিজুর রহমান, প্রতিমন্ত্রীর প্রতিনিধি মো. আবু নাঈম প্রমুখ।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য