বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:৩২
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুরে তিনি সপরিবারে বঙ্গভবন ত্যাগ করেন।


বঙ্গভবন সূত্র জানায়, দুপুর ২টা ২৫ মিনিটে সদ্য সাবেক রাষ্ট্রপতির গাড়িবহর রাজধানীর গুলশানে অবস্থিত তার ব্যক্তিগত বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে বঙ্গভবন থেকে রওনা দেয়।


এর আগে পরিবারের একটি সূত্র জানিয়েছিল, বঙ্গভবন ছাড়ার পর মো. সাহাবুদ্দিন সপরিবারে গুলশানের নিজ বাসভবনেই বসবাস করবেন।


বঙ্গভবন ছাড়ার আগের দিন, শনিবার সন্ধ্যায় মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে একটি ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন। এতে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা আমন্ত্রিত ছিলেন।


উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পাঠান। পদত্যাগপত্র গ্রহণের পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন স্পিকার।


পরে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য