বিদ্যুৎ স্পৃষ্টে মৃত বাবাকে বাঁচাতে গিয়ে মেয়ে আহত

দে
শাহ আলী বাচ্চু
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৪
বিদ্যুৎ স্পৃষ্টে মৃত বাবাকে বাঁচাতে গিয়ে মেয়ে আহত

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুতে চার্জে থাকা অটোরিকশা বিদ্যুতায়িত হয়ে কাঞ্চন মিয়া (৪৫) নামে এক অটোচালক মারা গেছেন । বিদ্যুৎস্পৃষ্ট মৃত বাবাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার ১৫ বছর বয়সী মেয়েও। 


১০ সেপ্টেম্বর সকালে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ আমলতী বাজার এলাকায় ঘটেছে এই মর্মান্তিক এই দুর্ঘটনা। নিহত অটোচালক কাঞ্চন মিয়া ওই এলাকার মৃত হোসেন আলীর ছেলে। 


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও কাঞ্চন মিয়া অটোরিকশাটি চার্জে দিয়ে খেয়েদেয়ে ঘুমিয়ে পড়ে । এরমধ্যেই অটোটি হঠাৎ রাতের কোনো এক সময় বিদ্যুতায়িত হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে অটোটি বের করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন কাঞ্চন। এ সময় বাবার অস্বাভাবিক আচরণ দেখে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন তার ১৫ বছর বয়সী মেয়েও। 


স্থানীয়রা বাবা-মেয়েকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাঞ্চন মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মেয়েটি হাসপাতালে ভর্তি রয়েছে।


এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সংসদ টি নিশ্চিত করেছেন , এবং তিনি জানান,এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য