বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২
বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট


মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসের চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলাচল করতে পারবে।


বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। পরে তিনি সাংবাদিকদের বলেন, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন সড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করেছিল। শুনানিতে তিনি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা আদালতের নজরে আনেন।


আইনজীবী বলেন, আইনের ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য ও নির্ধারিত স্পেসিফিকেশন সম্পর্কে বলা হয়েছে। কেউ এসব কারিগরি স্পেসিফিকেশন লঙ্ঘন করলে তা আইনের ৮০ ও ৮৪ ধারার আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছর কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা।


এ ছাড়া সড়ক পরিবহন আইনের ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে।


আইনজীবী মো. রাফিউল ইসলাম বলেন, আদালত স্পষ্ট করে দিয়েছেন, বিআরটিএ যেসব বাসের চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই সড়কে চলতে পারবে। স্লিপার বাস চলাচলের জন্য বিআরটিএর অনুমতি না থাকলে তা সড়কে চালানো যাবে না। হাইকোর্টও এ ধরনের বাস চলাচলের কোনো অনুমতি দেয়নি।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য