আইনশৃঙ্খলা উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৯
আইনশৃঙ্খলা উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. নূরুল ইসলামের উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুন, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ তাদের কার্যক্রম আরও জোরদার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে প্রয়োজনীয় সক্ষমতা নিয়ে কাজ করার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি বলেন, জুলাই বিপ্লবের পর পুলিশের মধ্যে যে ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে বাহিনীর সদস্যদের মনোবল পুনরুদ্ধার করে পূর্ণ শক্তিতে দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করা হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন তিনি।


সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সরকারের নেওয়া পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি জনগণের সহযোগিতা পাওয়া গেলে স্বল্প সময়ের মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আরও দৃশ্যমান উন্নতি করা সম্ভব হবে।


এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ বিভিন্ন অপারেশনাল কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য