পটুয়াখালীর দশমিনায় সরকারি অফিসে জাতীয় পতাকা অবমাননা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীর দশমিনায় সরকারি অফিসে জাতীয় পতাকা অবমাননা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি> বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পটুয়াখালীর দশমিনা উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয়ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় তুলছে। 

জানা যায়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে, চলতি মাসের ৯ তারিখ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালনের জন্য দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার জন্য সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ গত ৯ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপন জারী করেন।

এ উপলক্ষে বিআরডিবি’র দশমিনা উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয় “পল্লী ভবনে” কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই গত ১০ সেপ্টেম্বর ওই ভবনের মূল গেটের সামনে সিড়ির উপরে দক্ষিণ পাশে অনুমান সাড়ে সাত ফিট উচ্চতার একটি দন্ডের উপরের দিক থেকে অনুমান দেড় ফুট জায়গা ফাকা রেখে জাতীয় পতাকা টানানো হয়। দেখা যায়, ও্ই দন্ডের একেবারে নিচে অফিসে প্রবেশের সিড়ির সাথে মানুষের হাটা চলায় পা পড়ে এমন স্থানের সমান্তরালে জাতীয় পতাকার নিচের অংশ রয়েছে। ইস্ত্রি বিহীন দুমরে মুচরে যাওয়া জাতীয় পতাকাটিতে রয়েছে অসংখ্য ভাঁজ। 

মোশারেফ হোসেন নামে একজন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেন “দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের পবিত্র রক্ত ও তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের অর্জিত লাল সবুজের পতাকা সরকারি দপ্তরে অবমাননা হচ্ছে। কামরুল হাসান নামে একজনে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেন জাতীয় পতাকার এমন অবমাননা মেনে নেয়া যায়না। 

উপজেলার আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবদুল গণি হাওলাদারের ছেলে ইয়াকুব হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক। শিক্ষিত চাকুরীজীবী হয়েও কিভাবে এমন কাজ করে তা আমার বোধগম্য না। জাতীয় পতাকার এমন অবমাননা যারা করে তাদের বিরুদ্ধে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। 

উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের খারিজা বেতাগী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন বলেন, এটা খুবই দুঃখজনক এবং আপত্তিকর। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি। 

এ ব্যাপারে জানতে চাইলে দশমিনা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস.এম. আরিফুর রহমান মুঠোফোনে বলেন, আমার অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী আরব আলী এ ভুল করেছে। তাৎক্ষণিকভাবে ওই কর্মচারীকে শোকজ করা হয়েছে। 

দশমিনা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মহিউদ্দিন আল হেলাল মুঠোফোনে বলেন, এ ব্যাপারে ওই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তার অনুলিপি আমাকে দিয়েছে। তার বক্তব্যের উপড় ভিত্তি করে বিভাগীয় বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করবো। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১০

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১২

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১৩

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৫

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৭

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৮

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৯

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০