1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ত্রিশালে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

ইমরান হাসান
  • প্রকাশ বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি >ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল ওইউনিফর্ম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ত্রিশাল উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বরে ১২টি ইউনিয়নের ১১২ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়।
উপজেলার সব ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যাদের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের
বাস্তবায়নে এ বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তারুজ্জামানের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
এছাড়া আরও এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ময়মনসিংহ বিভাগের
উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন
সরকার, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলার সহকারী কমিশনার(ভূমি)
হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ
সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর আকন্দ ও
সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ প্রমুখ।
বাইসাইকেল ও ইউনির্ফম পেয়ে রামপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ রুহুল আমিন বলেন, এ
সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব
তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park