1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন সরকারি অর্থে ঢাকার দুই সিটি প্রশাসকের নির্বাচনী প্রচারণার অভিযোগ আসিফ মাহমুদের ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের রামাট ডেভিড বিমানঘাঁটি ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী উলিপুরের বাইপাসের নকশা পরিবর্তনের দাবীতে মানববন্ধন  পুঁজিবাজারকে শক্তিশালী করতে ব্যাপক সংস্কার কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণে সীমানা বিরোধের অবসান একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, ৩৩ জেলায় সার্কিট হাউসে যুক্ত হবে লিফট

প্রধানমন্ত্রীর গাড়িতে চড়ে সংসদে গেলেন আন্দালিভ রহমান পার্থ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর গাড়িতে চড়ে সংসদ ভবনে গেছেন আন্দালিভ রহমান পার্থ। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর গাড়ির ভেতরে বসা একটি ছবি প্রকাশ করেন পার্থ। ছবির ক্যাপশনে তিনি লিখেন, “পার্লামেন্টের পথে…।” পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

এর আগে বিকেল ৩টা ৩ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে পুনরায় সংসদ অধিবেশন শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু করা হয়।

চলতি অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। এ কারণে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের উপস্থিতি এবং রাজনৈতিক নানা ঘটনাপ্রবাহ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park