1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন সরকারি অর্থে ঢাকার দুই সিটি প্রশাসকের নির্বাচনী প্রচারণার অভিযোগ আসিফ মাহমুদের ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের রামাট ডেভিড বিমানঘাঁটি ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী উলিপুরের বাইপাসের নকশা পরিবর্তনের দাবীতে মানববন্ধন  পুঁজিবাজারকে শক্তিশালী করতে ব্যাপক সংস্কার কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণে সীমানা বিরোধের অবসান একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, ৩৩ জেলায় সার্কিট হাউসে যুক্ত হবে লিফট

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১ হাজারের বেশি

অনলাইন ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সারা দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮৬ দিনে দেশে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৯ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর বাড়ি ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সারা দেশে নতুন করে ৯৮০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯৩৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় আরও ৫৪ জনের হাম নিশ্চিত হয়েছে।

চলমান পরিস্থিতিতে গত ৮৬ দিনে দেশে মোট সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জনে। আক্রান্তদের মধ্যে ৬৬ হাজার ১৭০ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ৯ হাজার ৮৩৩ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে আরও ১ হাজার ১৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ৬২ হাজার ২৯২ জন রোগী সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে টিকাদান কর্মসূচির আওতায় আনা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। তারা অভিভাবকদের শিশুদের মধ্যে জ্বর, শরীরে লালচে দাগ, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park