1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ।

মোরশেদ আহমেদ 
  • প্রকাশ শনিবার, ৩০ মে, ২০২৬

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় স্থানীয় সাধারণ জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে। সর্বশেষ বাটাজোর এলাকায় তাজ পরিবহনের একটি বাসের বেপরোয়া গতির কারণে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উজিরপুর পৌরসভার একই পরিবারের তিন সদস্য নিহত হন। এ ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি দোষীদের বিচারের দাবি জানান তারা।

বক্তারা প্রশ্ন তুলে বলেন, “আর কত প্রাণ ঝরলে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে?” তারা দ্রুত মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত পরিবারের স্বজন ও বন্ধুবান্ধবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তাদের মধ্যে ছিলেন নিহতের বন্ধু মো. ইলিয়াস হোসেন, সেতু হাওলাদার, রুহুল বালী, নিহতের খালাতো ভাই গোলাপ ও বকুল, ছোট ভাই মো. মাসুদ রানা, স্থানীয় বাসিন্দা মো. জুলহাস হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস উজিরপুর উপজেলা শাখার সভাপতি মো. আশিকুর রহমান সুমন, মো. তরিকুল ইসলাম আরিফ, মো. কাওছার রাড়ী, মো. রায়হান হোসেন রুমি শরীফ, মো. ওমর ফারুক, মো. আলী হোসেন, মো. রিয়াজুল ইসলাম, মো. হাইউম বালী, মো. সোহেল, মো. জুবায়ের হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উজিরপুর উপজেলা শাখার প্রতিনিধি মো. রাবিন মোল্লাসহ অসংখ্য মানুষ।

বক্তারা আরও বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসককে (ডিসি) লিখিতভাবে অবহিত করা হবে, যাতে তারা বিষয়টি সরকারের ঊর্ধ্বতন মহলের নজরে আনেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত মহাসড়ক সম্প্রসারণ এবং সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park