1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, বিশ্বের নানা দেশে পালিত হচ্ছে নানা কর্মসূচি – দৈনিক দেশেরকথা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামালপুরে আত্মহত্যা  মামলা প্রত্যাহারের দাবিতে  মানববন্ধন  হয়রানি বন্ধের নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরব: সাকিব আল হাসান পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম উলিপুরের বাইপাস সড়কের সংযোগস্হল পরিবর্তনের আবেদন  বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকবে না: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন জয়া আহসান আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোবিপ্রবিতে সাইবার নিরাপত্তায় নারীদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডিসিদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, বিশ্বের নানা দেশে পালিত হচ্ছে নানা কর্মসূচি

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ৩ মে, ২০২৬

আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। সাংবাদিকতার স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের ভূমিকা তুলে ধরার লক্ষ্যে প্রতি বছর এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৩ মে-কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বব্যাপী সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা দিনটি পালন করে আসছেন।

দিবসটি উপলক্ষে সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের নীতিমালা অনুসরণ, পেশাগত দায়িত্ব পালনে নিহত বা ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের স্মরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও কর্মসূচি আয়োজন করা হয়।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে সকালে অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়, যা তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

এদিকে দিবসটি উপলক্ষে প্রকাশিত বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ এ বছর তিন ধাপ পিছিয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) প্রকাশিত তালিকায় ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম, যা গত বছর ছিল ১৪৯তম।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park