1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মেলান্দহে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় হাইস্কুল প্রগ্রামিং প্রতিযোগিতা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দীর্ঘ এক বছর পর টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের কাঠবাহী  ট্রলার : সীমান্ত বাণিজ্যে নতুন আশার আলো হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৮৫ জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে: আইনমন্ত্রী মেলান্দহে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার এনসিপি এমপি মাহমুদা মিতুর নিরাপত্তা শঙ্কা, ইসির ঠিকানা প্রকাশে উদ্বেগ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল বেনাপোল স্থলবন্দরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মেলান্দহে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ শুক্রবার, ১ মে, ২০২৬

 মেলান্দহে বাংলাদেশ শ্রমিক কল্যাণ  ফেডারেশন  শাখার উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে মেলান্দহ অডিটোরিয়াম থেকে বর্নাঢ্য একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীতে স্থানীয় শ্রমিক, সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেলান্দহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ উমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার শূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাও. মুজিবুর রহমান আজাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা জামায়াতের আমীর মোঃ ইদ্রিস আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জিয়াউল কবীর জিন্নাহ, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাও. মোঃ শফিকুল ইসলাম উপজেলা জামাতের সেক্রেটারি কাজী মোহাম্মদ আলী ফারাজী ও মেলান্দহ পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ শরাফত আলী ফারাজী।

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানানো হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park