1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শ্রান্তি বিনোদন ভাতা পেতে ২৩ মে ছুটি চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আবেদন – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী কলেজ ছাত্রদলের ৫ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা,৩ জন স্থায়ী বহিষ্কার বেগম খালেদা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক হলেন মিজানুর রহমান (মৃদুল) নিবন্ধনবিহীন অনলাইন পোর্টাল বন্ধের নির্দেশনা প্রত্যাহার করল এসএমপি কুয়েত লাইসেন্সবিহীন সেন্ট্রাল কিচেন বন্ধ আটক ৭ জন প্রবাসী সামান্য বৃষ্টিতেই সুন্দরগঞ্জ-হরিপুর সড়কে অসংখ্য গর্ত, ধসের শঙ্কা সংসদে রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি তুললেন নাহিদ ইসলাম বছরের শেষ দিকে দেশে ফেরার আশাবাদ সাকিব আল হাসানের বিএনপির সময়ে শেয়ারবাজার লুটের সুযোগ ছিল না, এবারও থাকবে না: অর্থমন্ত্রী শ্রান্তি বিনোদন ভাতা পেতে ২৩ মে ছুটি চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আবেদন চকরিয়ায় বরইতলীতে জমি দখলের চেষ্টা, দখলদারদের বিরুদ্ধে থানায় অভিযোগ

শ্রান্তি বিনোদন ভাতা পেতে ২৩ মে ছুটি চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আবেদন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আগামী ২৩ মে (শনিবার) এক দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন। শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তির শর্ত পূরণে ওই দিন বিদ্যালয় বন্ধ রাখার অনুরোধ জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে চার শিক্ষক নেতা এ আবেদন করেন। আবেদনে তারা উল্লেখ করেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। নিয়ম অনুযায়ী অন্যান্য সরকারি বিভাগের মতো প্রাথমিক শিক্ষকদেরও প্রতি তিন বছর পরপর শ্রান্তি বিনোদন ভাতা পাওয়ার কথা থাকলেও ভ্যাকেশনাল ডিপার্টমেন্ট হওয়ায় সময়মতো ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটি না পাওয়ায় তারা যথাসময়ে এই ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন।

শিক্ষক নেতারা বলেন, আসন্ন কোরবানির ঈদের ছুটিতেও একই পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছেন তারা। শিশুদের শিখন ঘাটতি পূরণে ইতোমধ্যে ১০টি শনিবার বিদ্যালয়ে ক্লাস চালু রয়েছে। ঈদুল আজহার ছুটি নির্ধারিত রয়েছে ২৪ মে (রবিবার) থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত, যা মোট ১২ কর্মদিবসের ছুটি।

আবেদনে বলা হয়, ২২ মে (শুক্রবার), ২৩ মে (শনিবার) এবং ৫ জুন (শুক্রবার) যুক্ত করলে মোট ১৫ দিনের ছুটি মেলানো সম্ভব, যা শ্রান্তি বিনোদন ভাতা পাওয়ার জন্য প্রয়োজনীয়। কিন্তু ২৩ মে শনিবার বিদ্যালয় খোলা থাকায় ছুটির সংখ্যা ১৫ দিনে পৌঁছাবে না, ফলে শিক্ষকরা এ বছরও ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন।

তারা আরও জানান, এতে তিন বছর পরপর শ্রান্তি বিনোদন ভাতা পেতে শিক্ষকদের চার থেকে পাঁচ বছর সময় লেগে যাচ্ছে। এ অবস্থায় শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ২৩ মে (শনিবার) প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park