1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জাবির আইন বিভাগে জমকালো নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের দাবি বাস্তবায়নে বিভাগীয় সমাবেশ, অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: ডা. জাহেদ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান দুই হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষকের ফাঁসির রায় ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ ‘কুইচি’ নোয়াখালীর প্রাইম হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ কুড়িগ্রামে অসহায় দুই পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ শ্রীপুরে মে দিবসে শ্রমজীবী মানুষকে নাসিম মন্ডলের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জাবির আইন বিভাগে জমকালো নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

জাবির আইন বিভাগে জমকালো নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

জাবি প্রতিনিধি
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদভুক্ত আইন ও বিচার বিভাগের ৫৩তম ব্যাচের উদ্যোগে বিভাগের ৫৪তম ব্যাচের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

রবিবার (২৬ মে) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন ও আইন ও বিচার বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল ইসলাম, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন অংশীজনরা।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় পুরো অডিটোরিয়াম আনন্দ ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে।

নবীন শিক্ষার্থী হালিমা জাহান আশা বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ভর্তি হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।সেসঙ্গে আইনের মতো বিষয়ে পড়তে পাড়াও আমার জন‍্য সৌভাগ্যের। বিভাগের সিনিয়র ভাইয়া-আপুদের আন্তরিকতা ও ভালোবাসায় আমরা সত্যিই মুগ্ধ। আজকের আয়োজন আমাদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।”

৫৩তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ জয় বলেন, “নবীনদের স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। বিশ্ববিদ্যালয় জীবনের এই যাত্রায় তারা যেন নিজেদের দক্ষতা ও মেধা বিকাশে এগিয়ে যেতে পারে—এটাই আমাদের প্রত্যাশা। আমরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করব।”

আইন ও বিচার বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশ ঘটে। নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে—তারা যেন নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনে সচেষ্ট হয়।”

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে বিভাগের শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।সবশেষে নৈশভোজের মধ‍্য দিয়ে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে শেষ হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park