1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বেরোবিতে যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক সেবা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ গণভোট ইস্যুতে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি  চুয়াডাঙ্গার শেখপাড়ায় ভাড়া বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডিআইইউ ক্যান্টিনে প্রক্টোরিয়াল দলের পরিদর্শন বেরোবিতে যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক সেবা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত এক বছরেও আদালতে দাখিল হয়নি পুলিশের তদন্ত প্রতিবেদন, লাকসামের মাদরাসা ছাত্রী সামিয়া যৌন নির্যাতনের শিকার, আপরাধীরা আজও অধরা

বেরোবিতে যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক সেবা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি
  • প্রকাশ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক সেবার মানোন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “Effective Communication and Administrative Services” শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচি বুধবার (২৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতা ও উৎকর্ষ বজায় রাখতে কার্যকর যোগাযোগ অপরিহার্য। কর্মকর্তাদের দক্ষতা যত বৃদ্ধি পাবে, দাপ্তরিক সেবা তত সহজ ও জনবান্ধব হবে।

তিনি আরও বলেন, আধুনিক প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক মো. বদরুল আহসান।

তিনি কার্যকর যোগাযোগ কৌশল এবং আধুনিক প্রশাসনিক সেবার বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক দিক নিয়ে সেশন পরিচালনা করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিব ও ড. মো. সজিব মিয়া।

বক্তারা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত সেবা নিশ্চিতকরণে নতুন গতি আসবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park