1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ২৭৬ সংক্রমণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ‘জঙ্গি আছে’, ‘তৎপরতা নেই’: একই দিনে সরকারের দুই শীর্ষ ব্যক্তির ভিন্ন বক্তব্য নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড শ্রীপুরে ট্রাকের ধাক্কায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক ঢাকাসহ দেশে আরও পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত দেশে জঙ্গি তৎপরতা নেই, অতীতে শব্দটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অর্থের অভাবে কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না। তিনি বলেন, সরকার এমন একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চায়, যেখানে ন্যায়বিচার থেকে কোনো নাগরিক বঞ্চিত থাকবে না।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ এখন গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, যারা আর্থিকভাবে সামর্থবান নন, তাদের জন্য সরকার সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, ন্যায়বিচারের কথা শুধু আইনের বইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না, এটি যেন প্রতিটি মানুষের জীবনে বাস্তব হয়ে ওঠে।

বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, ন্যায়পরায়ণতা তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন আইন মানুষের ওপর যান্ত্রিকভাবে প্রয়োগ না হয়ে তাদের মর্যাদা সংরক্ষণ এবং প্রাপ্ত অধিকার নিশ্চিত করার একটি গভীর নৈতিক অঙ্গীকারে রূপ নেয়। তিনি উল্লেখ করেন, ন্যায়বিচার প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার এবং রাষ্ট্রের প্রত্যেক নাগরিক যেন এই অধিকার চর্চা করতে পারে, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এবং প্রয়োজনীয় লিগ্যাল এইড প্রদান করবে।

এ ছাড়া মামলার জট কমাতে প্রধানমন্ত্রী বলেন, বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার। এই বাস্তবতা বিবেচনায় রেখে মামলার আগেই বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park