1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে গুন্ডাবাহিনী দিয়ে বসতবাড়ি ভেঙ্গে ফেলার হুমকি:প্রতিবাদে সংবাদ সম্মেলন – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতরে ডাকসু নেতার ওপর হামলা নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ ইন্টারসিটি স্টপেজ দৌলতপুরে করার জন্য রেল মন্ত্রণালয়ে কুয়েট ভিসির আবেদন কিশোরগঞ্জে গুন্ডাবাহিনী দিয়ে বসতবাড়ি ভেঙ্গে ফেলার হুমকি:প্রতিবাদে সংবাদ সম্মেলন ঢাকায় ১-২ ঘণ্টা লোডশেডিং, গ্রামে গড়ে ১৪ ঘণ্টা : সংসদে রুমিন ফারহানার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেপ্তার

কিশোরগঞ্জে গুন্ডাবাহিনী দিয়ে বসতবাড়ি ভেঙ্গে ফেলার হুমকি:প্রতিবাদে সংবাদ সম্মেলন

আনোয়ার হোসেন
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মামলা চলাকালীন অবস্থায় জমি বিক্রিসহ আদালতের আদেশ অমান্য করে নীলফামারীর কিশোরগঞ্জে গুন্ডাবাহিনী দিয়ে বসতবাড়ি ভেঙ্গে ফেলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার সকালে গাড়াগ্রাম ইউনিয়নের পূর্ব দলিরাম ডাহিনী পাড়া গ্রামের বাসিন্দা সফিকুল ইসলাম তার উঠোন বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি অভিযোগ করে বলেন,আমি ও আমার ভাই এবং ভাবি মিলে ১৯৯৪সালে প্রতিবেশি লিয়াকত আলীর নিকট থেকে ১০৬৬২,১০৬৬৩,১০৬৬৪ নং কবলা মূলে ১১শতক জমি ক্রয় করে বসতবাড়ি নির্মান করে সেখানে বসবাস করে আসছি। ওই বসবাসকৃত জমি লিয়াকত পূনরায় নিজের দখল স্বত্ব দেখিয়ে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।এরই ধারাবাহিকতায় ১৮/১২/২০২৫ইং তারিখে জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে নোটিশ আসে।

পরে আমি নোটিশ প্রাপ্তির পর আদালতে উপস্থিত হই এবং  আদালতের আদেশ অনুযায়ী স্থানীয় ইউনিয়নের তহসিলদারকে দখল স্বত্ব যাচাই করার জন্য নির্দেশনা দেন। এ নির্দেশনা মোতাবেক  তহসিলদার সরেজমিন  পরিদর্শন করে ১৬/০২/২০২৫ইং তারিখে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এ প্রতিবেদনে বাদী লিয়াকতের  কোন দখল স্বত্ব নেই বলে প্রতিবেদনে উল্লেখ করেন। উক্ত প্রতিবেদনের বিরুদ্ধে আবারো লিয়াকত আলী জজ আদালতে আপিল করেন। যা চলমান আছে। অতঃপর বাদী লিয়াকত দ্বিতীয়বার আরো একটি জজ আদালতে ৩৩০/২০২৪ মামলা দায়ের করেন। যা এ মামলাও আদালতে চলমান আছে। এ অবস্থায় বাদী লিয়াকত গত ২৭/০১/২০২৬ ইং তারিখে ৫১৮/২৬ নং দলিলে আমাদের বসতবাড়ির দিক-নকশা উল্লেখ করে মামলা চলাকালীন সময়ে গাড়াগ্রাম ডিসির মোড়ের বাসিন্দা নাজিরুল ইসলাম নামে এক সাবেক সেনা সদস্যের কাছে ৩শতক জমি বিক্রি করেন।

এর পর আমি উকিলের পরামর্শ অনুযায়ী ৫১৮/২৬ নং দলিলের বিরুদ্ধে আদালতে মামলা করি। এতে ক্ষিপ্ত হয়ে নাজিরুল আমাদের বাড়িতে এসে  আমাদের ঘরবাড়ি গুন্ডাবাহিনী দিয়ে ভেঙ্গে দিয়ে রাস্তা বের করবে ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাসহ নানা হুমকি-ধামকি প্রদর্শন করেন। আমি দিশাহারা হয়ে পি-২৬/২০২৬, ১০৭/১১৭ ধারায় ম্যাজিস্ট্রেট আদালতে  মামলা দায়ের করি। তা জানার পর আবারো নাজিরুল আগামী ২-৩ দিনের মধ্যে বড় ধরনের ঘটনা ঘটাবে এবং নিজের  বাড়ি পুড়িয়ে দিয়ে মিথ্যা মামলা করবে। তাই আমি এ বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনিক  কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছি। প্রতিপক্ষ নাজিরুল ইসলামের সাথে যোগাযোগ করে না পাওয়ায়  এ ব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park