1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সিরাজগঞ্জে রাজনৈতিক মামলা প্রত্যাহারে আবেদন শুরু

নজরুল ইসলাম
  • প্রকাশ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের লক্ষ্যে আবেদন গ্রহণ শুরু করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন।

গত বুধবার (৮ এপ্রিল) জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের চলতি বছরের ৩ মার্চ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ মার্চ প্রজ্ঞাপনের আলোকে জানুয়ারি ২০০৯ থেকে ৫ আগস্ট ২০২৪ সময়কালে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ পর্যালোচনা করে প্রত্যাহারের সুপারিশ করতে জেলা পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

এ প্রেক্ষিতে, যারা রাজনৈতিক হয়রানির শিকার হয়ে মামলা মোকাবিলা করছেন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট মামলার এজাহার এবং প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।

আগ্রহী আবেদনকারীদের এপ্রিল ৩০ তারিখের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট, সিরাজগঞ্জ বরাবর আবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park