1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পৌরসভা নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

পৌরসভা নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করে জাতীয় সংসদে পাস হয়েছে ‘স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২৬’। এই বিল পাসের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে ভোটের ব্যবস্থা আর থাকছে না। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সংসদ অধিবেশনে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

বিলটি সংসদে উত্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরে সেটি ভোটে তোলা হলে সংসদে উপস্থিত সরকারি দলের সমর্থনে বিলটি পাস হয়। তবে বিরোধীদলীয় সংসদ সদস্যরা এতে ‘না’ ভোট দেন।

বিল পাসকে কেন্দ্র করে সংসদে উত্তেজনা দেখা দেয়। বিরোধীদলীয় সদস্যদের প্রতিক্রিয়ায় শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন। পরে অধিবেশনে বিরতির পর বিরোধীদলীয় সদস্যরা আবার সংসদে ফিরে আসেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৭২টি অধ্যাদেশ সংসদে বিল আকারে পাস হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park