1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

কুষ্টিয়া সাহিত্য পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মাসুদ রানা
  • প্রকাশ মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি: শুদ্ধ সাহিত্যচর্চার অন্যতম মাধ্যম – ‘কুষ্টিয়া সাহিত্য পরিষদ’-এর আয়োজনে রবিবার(১৫ই মার্চ) কুষ্টিয়ার ভেড়ামারায় ষষ্ঠতম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

স্থানীয় সাথী ফুড পার্ক এন্ড রিসোর্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি ও সাহিত্যিক আসমান আলী। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রবীণ শিক্ষাবিদ মোঃ আনোয়ার উল আজিম, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুর রহমান, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাজাহান আলী, ভেড়ামারা বিজেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ড. মোঃ নূরুল আমিন জসিম ও ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন জুয়েল। খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, সাথী গ্রুপের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ভেড়ামারা সরকারি কলেজের প্রভাষক মোঃ আনিসুর রহমান, আবৃত্তিকার বিদ্রোহী মোস্তফা, কুষ্টিয়ার গীতিকার ও কবি পরাণ মাস্টার, পদ্মা পাড়ের কবি মনির উদ্দিন, প্রবীণ কবি মোজাম্মেল হক, কবি আশরাফুল ইসলাম চাঁদ, শাহিনুর হালিম, আব্দুল কুদ্দুস, দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক মোঃ রেজাউল করিম, দৈনিক মাটির পৃথিবী পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানা, সাংবাদিক আবু ওবাইদা আল মাহাদী,   জাহিদ হাসান, জাহাঙ্গীর হোসেন খান, কবি ও লেখক তারিকুল ইসলাম তারেক-সহ কবি, সাহিত্যিক সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park