ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝে এবার ভূমিকম্পের আঘাত পড়েছে। মঙ্গলবার ইরানের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় পারস্য উপসাগর ঘেঁষা গেরাশ অঞ্চলে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে রয়েছে। গত শনিবার থেকে দেশটিতে একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। তাতেও ইরান প্রতিশোধমূলক পদক্ষেপ নিচ্ছে। এসব পরিস্থিতির মাঝেই আজকের ভূমিকম্প দেশটিতে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে।