1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

খাদে পড়লো প্রতিমন্ত্রীর গার্ড অব অনার যাওয়া গাড়ি, আহত ৮ পুলিশ সদস্য

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

দুর্ঘটনা শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় ঘটে। গুরুতর আহত হয়েছেন নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ। এছাড়া আহত হয়েছেন কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আবদুস সালাম, মাইনুল হাসান এবং এএসআই (এবি) নিজাম।

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত দুজনকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একটি গাড়ি প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে যাওয়ার সময় ভেলানগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।

দুর্ঘটনার পর জুমার নামাজের পর প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি আহত পুলিশ সদস্যদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তিনি তাদের খোঁজখবর নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park