1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানা যাবে অ্যাপের মাধ্যমে – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী  আটক  সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী চমক ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশই নারী: প্রধানমন্ত্রী শ্যামনগর ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর ও প্রকাশ্যে হত্যার হুমকি, তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী আবার বন্ধের ঘোষণা ইরানের ধর্মপাশায় রাস্তা না পেয়ে ঘরবন্দি ফজদার মিয়া, সমাধানহীন ভোগান্তি বৈষম্য দূরীকরণে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই চকরিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৯ আসামী গ্রেফতার পুনঃখনন না হলে হারিয়ে যাবে সোনাইছড়ি নদী

ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানা যাবে অ্যাপের মাধ্যমে

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

বাঙালির কাছে বিরিয়ানি শুধু খাবার নয়, এক ধরনের আবেগ। উৎসব কিংবা বিশেষ দিন—গরম ধোঁয়া ওঠা এক প্লেট বিরিয়ানি যেন মুহূর্তেই মন ভরে দেয়। রমজান মাসে ইফতারের টেবিলে এই প্রিয় পদটি রাখার ইচ্ছা অনেকেরই থাকে। বিশেষ করে মসজিদে ইফতারে দেওয়া বিরিয়ানি নিয়ে প্রতি বছর সামাজিক মাধ্যমে দেখা যায় নানা মজার পোস্ট ও মিম।

চলতি বছরের রোজার শুরুতেই এই আগ্রহকে নতুন মাত্রা দিয়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ‘বিরিয়ানি দিবে’ নামের একটি অ্যাপ তৈরি করে আলোচনায় এসেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স। তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ লোকেশন যুক্ত করার সুবিধা রাখা হয়েছে। ফলে যে কেউ সেখানে ভিজিট করে জানতে পারবেন, কোন এলাকায় কোন মসজিদে ইফতারে বিরিয়ানি দেওয়া হচ্ছে। ব্যবহারকারীরা নিজেদের জানা তথ্য যুক্ত করলে অন্যরাও তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন। এতে ইফতারপ্রেমীদের জন্য তৈরি হয়েছে এক ভিন্নধর্মী ডিজিটাল প্ল্যাটফর্ম।

নিজের এই উদ্যোগ সম্পর্কে জুবায়ের গণমাধ্যমকে জানান, এটি মূলত একটি মজার বা ফান প্রজেক্ট। তবে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রযুক্তির মাধ্যমে একটি জনপ্রিয় সাংস্কৃতিক আগ্রহকে যুক্ত করে তিনি তরুণদের মধ্যে বেশ সাড়া ফেলেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park