1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

অত্যাবশ্যক ওষুধের তালিকায় যুক্ত হলো আরও ১৩৬টি ওষুধ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

অত্যাবশ্যক ওষুধের নতুন তালিকা প্রকাশ করেছে সরকার, যেখানে অতিরিক্ত ১৩৬টি ওষুধ যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, নতুন করে তালিকাভুক্ত হওয়া এসব ওষুধের মূল্য সরকার নির্ধারণ করবে এবং বর্তমান সরকারের সময়েই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

ডা. সায়েদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ওষুধের দামের ওপর কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় অনেক প্রয়োজনীয় ওষুধ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে অত্যাবশ্যক ওষুধের তালিকা হালনাগাদ করা হয়েছে। তিনি আরও জানান, নতুন তালিকায় ক্যানসার চিকিৎসার ওষুধ অন্তর্ভুক্ত করা হয়নি, তবে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের প্রয়োজনীয় ওষুধ এতে রাখা হয়েছে।

ব্রিফিংয়ে উপস্থিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এসেনশিয়াল ড্রাগের সংখ্যা বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় গাইডলাইন ইতোমধ্যে কেবিনেট অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে ওষুধের বাজারে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যে ওষুধ পাওয়া নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park