1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

অনলাইন জুয়ায় জড়িত অ্যাকাউন্ট ব্লক করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

অনলাইন জুয়া বন্ধে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, অনলাইন জুয়ায় জড়িত মোবাইল নম্বর ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট যাচাইয়ের পর ব্লক করা হবে। পাশাপাশি বেটিংয়ে ব্যবহৃত নম্বরগুলোর ইন্টারনেট গতি সীমিত করার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সভাকক্ষে ‘অনলাইন জুয়া প্রতিরোধে করণীয়’ শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, অনলাইন জুয়া রোধে বিটিআরসি ইতোমধ্যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সতর্কতামূলক মেইল পাঠানো শুরু করেছে। এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার এমএফএস অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। তিনি বলেন, সরকার একটি কমন ডেটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে, যেখানে সরকারি সংস্থা, অপারেটর ও সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের তথ্য একত্রে সংরক্ষণ ও নজরদারি করা হবে।

তিনি আরও বলেন, “দেশকে অনলাইন জুয়া থেকে মুক্ত করতে হলে জুয়া চক্রের সুডো সদস্যদের চিহ্নিত করে ট্রাফিক মনিটরিংয়ের মাধ্যমে তাদের কার্যক্রম ধীর করতে হবে। যাচাই শেষে সংশ্লিষ্ট নম্বর ও এমএফএস অ্যাকাউন্ট স্থায়ীভাবে ব্লক করা হবে।”

সভায় বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, “আগামী ১৬ ডিসেম্বরের পর একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ১০টি সিম সীমাবদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর হলে জুয়া প্রতিরোধেও তা সহায়ক হবে।”

বিকাশের প্রতিনিধিরা জানান, গত দুই সপ্তাহে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে ৩৯৭টি মোবাইল নম্বর বন্ধ করা হয়েছে। এছাড়া নতুন ক্রলিং ইঞ্জিনের মাধ্যমে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থাও উন্নত করা হচ্ছে।

সভায় মোবাইল অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইন প্রয়োগকারী সংস্থা, পেমেন্ট সার্ভিস এজেন্সি ও এমএফএস কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park