1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

বাংলাদেশের ব্যাংকে প্রতিদিন ৪০০ সাইবার হামলা, এক-চতুর্থাংশই চীন থেকে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫


বাংলাদেশের ব্যাংক খাতে প্রতিদিন গড়ে চারশরও বেশি সাইবার হামলার ঘটনা ঘটছে। এসব হামলার বড় অংশই হচ্ছে চীন, উত্তর কোরিয়া ও রাশিয়া থেকে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, এসব হামলার প্রায় ২৪ শতাংশই আসে চীন থেকে।

‘সাইবার সিকিউরিটি ইন ফাইন্যান্সিয়াল সেক্টর অব বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় জানানো হয়, ২০২৩-২৪ সালে প্রতিদিন ১৪৫ থেকে ৬৩০টি পর্যন্ত সাইবার হামলা মোকাবিলা করেছে দেশের ব্যাংকগুলো। এর মধ্যে চীন থেকে ২৪%, উত্তর কোরিয়া ১৩% ও রাশিয়া থেকে ১২% হামলা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও পাকিস্তান থেকে ৭% করে, রোমানিয়া ও তুরস্ক থেকে ৫% করে এবং বুলগেরিয়া থেকে ৪% হামলা এসেছে।

গবেষণা জানায়, ব্যাংকগুলোর প্রযুক্তি উন্নয়নে দুই যুগে ৫৩ হাজার কোটি টাকার বেশি খরচ হলেও এর মাত্র ৫% ব্যয় হয়েছে সাইবার নিরাপত্তায়। ব্যাংকিং সেবার ৯৫% এখন ডিজিটাল হলেও নিরাপত্তায় বিনিয়োগ কম থাকায় ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ফিনটেক উদ্যোক্তা ড. শাহাদাত খান বলেন, “ব্যাংকগুলো ডিজিটাল হচ্ছে, কিন্তু সাইবার নিরাপত্তা সুরক্ষিত হচ্ছে না। বড় হামলা ঠেকাতে প্রস্তুতি দুর্বল। অনেক প্রতিষ্ঠানে হ্যাকারদের চাহিদা মেনে অর্থও পরিশোধ করা হচ্ছে।”

বিআইবিএমের জরিপে দেখা যায়, দেশের অর্ধেকের বেশি ব্যাংক বড় ধরনের হামলা প্রতিরোধে সক্ষম নয়। আইটি বিভাগের অনেক কর্মকর্তা প্রস্তাব নিয়ে চেয়ারম্যান বা এমডির কাছে যেতে ভয় পান। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তা বাড়াতে ভয় ও অবহেলার সংস্কৃতি থেকে বের হয়ে যথাযথ বিনিয়োগ জরুরি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান জানান, সাইবার নিরাপত্তার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতিমালা জারি করেছে এবং তা বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকি করা হচ্ছে। তবে বিশ্বব্যাপী হামলার ধরন পাল্টে যাওয়ায় দক্ষ জনবল বাড়ানোর উদ্যোগও চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park