1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

এবার ফেসবুকও টিকটকের পথে, আসছে ‘ফ্রেন্ড বাবল’ ফিচার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫


জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক এখন টিকটকের ধাঁচে আরও ভিডিও-কেন্দ্রিক রূপ নিচ্ছে। মেটা জানিয়েছে, তারা রিলস ফিচারকে আরও শক্তিশালী ও আকর্ষণীয় করছে, যাতে ব্যবহারকারীরা ভিডিও দেখার জন্য আরও বেশি সময় ব্যয় করেন।

নতুন আপডেটের সবচেয়ে আলোচিত সংযোজন হচ্ছে ‘ফ্রেন্ড বাবল’। এই ফিচারের মাধ্যমে কোনো বন্ধু কোনো রিলসে লাইক দিলে ভিডিওর নিচে তার প্রোফাইল বাবল দেখা যাবে। ব্যবহারকারী চাইলে সেই বাবলে ট্যাপ করে সরাসরি বন্ধুর সঙ্গে চ্যাট শুরু করতে পারবেন।

মেটার ভাষ্য, বন্ধুদের লাইক দেখা সবসময় ফেসবুকের অভিজ্ঞতার অংশ ছিল, আর এই নতুন ফিচার সেই বন্ধুত্বপূর্ণ সংযোগকে আরও দৃঢ় করবে।

রিলস ব্যবস্থাকে আরও কার্যকর করতে মেটা তাদের রিকমেন্ডেশন ইঞ্জিনেও বড় পরিবর্তন এনেছে। প্রতিষ্ঠানটির দাবি, নতুন অ্যালগরিদম এখন ব্যবহারকারীর আগ্রহ দ্রুত বুঝে নিয়ে প্রাসঙ্গিক ভিডিও দেখাতে সক্ষম। ফলে বর্তমানে ব্যবহারকারীরা আগের তুলনায় ২০ শতাংশ বেশি সময় ভিডিও দেখছেন।

তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রকাশিত ভিডিওর মধ্যে এখন ৫০ শতাংশের বেশি রিলস সেই দিনই ক্রিয়েটররা আপলোড করছেন। এতে ব্যবহারকারীরা আরও নতুন ও সাম্প্রতিক কনটেন্ট দেখতে পাচ্ছেন।

চলতি বছরের শুরুতে মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ জানিয়েছিলেন, তিনি ‘পুরনো দিনের ফেসবুক’ ফিরিয়ে আনার কথা ভাবছেন। তবে বিশ্লেষকরা বলছেন, এসব পরিবর্তন আসলে টিকটকের মতো ভিডিও অভিজ্ঞতা তৈরি করার কৌশলের অংশ। জুন মাসে মেটা ঘোষণা করেছিল, ফেসবুকে সব ভিডিও এখন থেকে রিলস ফরম্যাটে প্রদর্শিত হবে, আর দৈর্ঘ্যেও কোনো সীমা থাকবে না।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park