1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

গাজীপুরে ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, আটক ৫

গাজীপুর সংবাদ দাতা
  • প্রকাশ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আল মামুনের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে পৃথক অভিযানে পাঁচজনকে আটক করা হলেও মামুন এখনও পলাতক রয়েছেন।

ডিবি পুলিশের ওসি মো. হাসমত উল্লাহ জানান, আটক শাহারিয়ার রহমান সাদাফের দেওয়া তথ্যের ভিত্তিতে মামুনের বাড়িতে অভিযান চালানো হয়। শ্রীপুরের কাওরাইদ বাজার এলাকার আবদুল খালেকের ছেলে মামুনের বাড়ির ওয়্যারড্রব থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে অভিযান চালানোর সময় মামুন পালিয়ে যান।

আটককৃতরা হলেন—শ্রীপুরের ইমরান হোসেন (২২), গাজীপুর সদরের আশিকুল ইসলাম (১৯), গাজীপুর মহানগরের মেহেদী হাসান ইমন (২৩), শ্রীপুরের শাহারিয়ার রহমান সাদাফ (২২) এবং কেওয়া পশ্চিমখন্ডের মোজাম্মেল হাসান রোমান (২২)।

প্রথমে গাজীপুর ও শ্রীপুর থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে ডিবি। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং আটক ব্যক্তিদের শনিবার আদালতে পাঠানো হয়েছে।

তবে প্রধান অভিযুক্ত জুবায়ের আল মামুন পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের মতো গুরুতর অভিযোগ ওঠার পরও ছাত্রদলের পক্ষ থেকে কোনো সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park