1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

নবীনগরে মতবিনিময় সভায় ফেসবুকে গুজবের বিষয়ে সর্তক থাকার পরামর্শ বক্তাদের 

সঞ্জয় শীল
  • প্রকাশ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শারদীয় দূর্গোৎসব ২০২৫ উৎসব মুখর পরিবেশে উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সৌহার্দ ও সম্প্রীতির মধ্য দিয়ে সুষ্ঠুভাবে পূজা উদযাপন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজবের বিষয়ে সর্তক থাকার পরামর্শ দেন বক্তারা।

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকালে নবীনগর মহিলা ডিগ্রী কলেজের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। 

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মুনসুর, নবীনগর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অঞ্জন নাগ, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসিম, নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. শাহিনুর ইসলাম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জেলা বিএনপি’র সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা এনসিপির নেতা মো. আলমগীর হোসাইন, উপজেলা পূজা উদযাপন কমিটির এডভোকেট বিনয় চক্রবর্তী, সঞ্জয় সাহা, মানিক বিশ্বাসসহ অন্যান্যরা। 

এতে উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ডের পূজা কমিটির সদস্য ও চেয়ারম্যান-মেম্বারগণসহ বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park