1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন, ২ জনের দুই বছর কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ সদর উপজেলার একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিচারক মো. ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে রায় প্রদান করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার বহুলি ইউনিয়নের চাঁদপাল গ্রামের আব্দুল খালেকের তিন ছেলে—আব্দুল আলিম, মোজাম আলী ও আব্দুর রউফ—এবং মৃত জোসেফ উদ্দিনের ছেলে আবু বক্কার। দুই বছরের সাজাপ্রাপ্তরা হলেন একই গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল্লাহ ও মোস্তাফিজুর রহমান।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট রফিক সরকার জানান, ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর পূর্বশক্রতা ও গ্রামের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ভুক্তভোগী আশরাফ আলীকে বাড়ির পাশে রাস্তায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সিরাজগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। ১৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় আশরাফ আলীর মৃত্যু হয়।

ভিকটিমের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে সদর থানায় ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আব্দুল আলিম, মোজাম আলী, আব্দুর রউফ ও আবু বক্কারের জন্য যাবজ্জীবন এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। আব্দুল্লাহ ও মোস্তাফিজুরকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আমির হামজা সেখ ও লিলি খাতুনকে খালাস দেওয়া হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park