1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৪ কেজি গাঁজাসহ নারী আটক।

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

 স্টাফ রিপোর্টার, জামালপুর : জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের রায়ের বাকাই এলাকায় অভিযান চালিয়ে ৭৪ কেজি গাঁজা উদ্ধারসহ সুজেদা( ৩৮) কে আটক করেছে ডিবি পুলিশ।  প  তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ফুলকোচার ইউনিয়নের রায়ের বাকাই গ্রামের বেলাল মিয়ার স্ত্রী। 

 মঙ্গলবার (২২ জুলাই) ডিবির এসআই মো: এহসানুল হক আবির বাদী হয়ে ২০১৮ সালের ৩৬ (১) এর স্মারণীর ১৯(গ) /৪১ ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করেন।  

ডিবি কার্যালয় সুত্রে জানা যায়, জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এর নির্দেশে প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে ডিবি পুলিশ।  গোপন সংবাদের ভিত্তিতে  মঙ্গলবার দিবাগত রাত ৩ টা  জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এসআই মোঃ এহসানুল হক এর নেতৃত্বে নারী কনস্টেবল খাদিজা খাতুনের সহায়তায় মেলান্দহ থানার রায়ের বাকাই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।  এ সময় ৪টি সাদা প্লাষ্টিকের বস্তায় স্কচটেপ মোড়ানো মোট ২৮টি প্যাডিতে মোট ৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  যার বাজারমূল্য ২২ লক্ষ ২০ হাজার টাকা।

ডিবির এই সফল অভিযানের বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুস সাকিব বলেন, আমাদের টিম মাদকবিরোধী অভিযানে নিয়মিত তৎপর রয়েছে। এই ধরনের অভিযানের মাধ্যমে জামালপুর জেলায় মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হচ্ছে। তিনি আরো জানান, নারী ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।  তার স্বামী পলাতক।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park