1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সুনামগঞ্জের লাউরগড় সীমান্তে বিদেশি মদের চালান জব্দ

সানোয়ার হোসেন
  • প্রকাশ সোমবার, ৭ জুলাই, ২০২৫

 সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরগড় সীমান্ত এলাকার সাহিদাবাদ থেকে বিদেশি মদের একটি বড় চালান জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (৬ জুলাই) গভীর রাতে পরিচালিত এ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ সিলেটের সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল, হাবিলদার আব্দুল হামিদের নেতৃত্বে সীমান্তবর্তী সাহিদাবাদ এলাকায় অভিযান চালিয়ে এই মদ উদ্ধার করে। তবে এসময় মাদককারবারিরা পালিয়ে যায়।

ঘটনার পর র‌্যাবের পক্ষ থেকে অজ্ঞাতনামা মাদককারবারিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকালে র‌্যাব-৯, সিলেটের দায়িত্বশীল এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সীমান্ত দিয়ে অবৈধ পথে মাদক পাচার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে এমন অভিযান আরও জোরদার করা হবে বলে র‌্যাব সূত্র জানিয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park