1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সুনামগঞ্জে দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে তিনজনকে কারাদণ্ড, বালু জব্দ

সানোয়ার হোসেন
  • প্রকাশ সোমবার, ৭ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা নদী থেকে ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে নদী থেকে উত্তোলিত বিপুল পরিমাণ বালুও জব্দ করা হয়।

সোমবার (৭জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহের নেতৃত্বে সুনাইৎতা ও শ্রীপুর গ্রামে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সুনাইৎতা গ্রামের হুশিয়ার আলীর পুত্র শাহানুর আলীকে ৩০ দিনের কারাদণ্ড, শ্রীপুর গ্রামের আব্দুর নূর বতুর পুত্র লালন আহমেদ রাজু এবং সুনাইৎতা গ্রামের ওস্তার আলীর পুত্র আশিক আলীকে ৭ দিনের করে কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে বালু জব্দ ও তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা ও নদী ভাঙন প্রতিরোধে আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park