1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ।

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ৩০ জুন, ২০২৫

টাঙ্গাইল প্রতিনিধি : দেশের পরিবেশ রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের বড় বেলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছিলিমপুর ইউনিয়নের বরুহা উচ্চ বিদ্যালয় ও আল জামিয়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসাসহ প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে আজ সোমবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার বেশ কিছু স্কুল, কলেজ মাদ্রাসায় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নয়ন ইসলাম, পোড়াবাড়ী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বজলু, ছিলিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নাদিম মাহমুদ, লিটন, পোড়াবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব লিটন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বলেন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় দলীয় নির্দেশনা মোতাবেক আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, ঔষধি গাছ আমাদের শরীরের নানাবিধ উপকারে আসে। তাই পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park