1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল দিয়ে মাছ শিকার: মোবাইল কোর্টে ৫ জনকে অর্থদণ্ড

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ২৭ জুন, ২০২৫

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওর ও বাইনচাপড়া বিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ৫ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ জুন) দিনভর চলা অভিযানে অবৈধ বেড় জাল ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুটি মামলায় মোট ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় মোবাইল কোর্ট কর্তৃক প্রায় ৫,০০০ ফুট অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। অভিযানে সহায়তা করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনিবুর রহমান এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মাহমুদুর রহমান।

ইউএনও উজ্জ্বল রায় জানান, “টাঙ্গুয়ার হাওরসহ সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় কেউই ছাড় পাবে না।” 

স্থানীয় প্রশাসনের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা ও সচেতন এলাকাবাসী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park